০৪ অক্টোবর ২০১৮, ১১:৪৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর চরাঞ্চলে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর টেঁটা সংঘর্ষে আনোয়ার আলী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার বগারগোত গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বগারগোত এলাকার কামাল মিয়া ও বাচ্চু মিয়ার নেতৃত্বে দুইদল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দীর্ঘদিন আগে দুই গ্রুপের সংঘর্ষে বাচ্চু মিয়ার এক সমর্থক মারা গেলে কামাল মিয়ার সমর্থকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। বুধবার উক্ত মামলায় ৪৩ জন আসামীর মধ্যে ১৩ জনকে জেল হাজতে পাঠায় আদালত।
এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সমর্থকরা টেটাঁসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে আনোয়ার আলী (৩৫) নামে বাচ্চু মিয়ার এক সমর্থকের মৃত্যু ঘটে। আহত অন্যান্যদের মধ্যে আশংকাজনক অবস্থায় শফিক মিয়া (৩০) ও মোতালিব মিয়া (৪৫) নামে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।
নরসিংদীর চরাঞ্চলে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর টেঁটা সংঘর্ষে আনোয়ার আলী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার বগারগোত গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বগারগোত এলাকার কামাল মিয়া ও বাচ্চু মিয়ার নেতৃত্বে দুইদল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দীর্ঘদিন আগে দুই গ্রুপের সংঘর্ষে বাচ্চু মিয়ার এক সমর্থক মারা গেলে কামাল মিয়ার সমর্থকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। বুধবার উক্ত মামলায় ৪৩ জন আসামীর মধ্যে ১৩ জনকে জেল হাজতে পাঠায় আদালত।
এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সমর্থকরা টেটাঁসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে আনোয়ার আলী (৩৫) নামে বাচ্চু মিয়ার এক সমর্থকের মৃত্যু ঘটে। আহত অন্যান্যদের মধ্যে আশংকাজনক অবস্থায় শফিক মিয়া (৩০) ও মোতালিব মিয়া (৪৫) নামে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও