তিতাস ট্রেনে নৈরাজ্য, দেখার কেউ নেই

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৭ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম


তিতাস ট্রেনে নৈরাজ্য, দেখার কেউ নেই
অনলাইন ডেস্ক ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস ট্রেনটি বৃহত্তর নরসিংদীর সাধারণ যাত্রী বিশেষ করে চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ গণপরিবহন। কিন্তু বিগত কয়েক মাস যাবত তিতাস ট্রেনে চলছে ভয়াবহ নৈরাজ্য। সাধারণ যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত অথচ প্রশাসনের কোন বিকার নেই। সরেজমিনে দেখা গেছে তিতাস ট্রেনের ছাদ হয়ে উঠেছে মাদক সরবরাহকারী ও সেবনকারীদের অভয়ারণ্য। বেড়েছে ছিনতাই। সাধারণ যাত্রীরা প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার হচ্ছেন। দিনের পর দিন মাদকসেবী ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যে সাধারণ যাত্রীরা এক প্রকার জিম্মি হয়ে পড়েছে। অথচ প্রশাসনের এতে কোন ভ্রুক্ষেপ নেই। রেলওয়ে পুলিশের কাছে বার বার অভিযোগ জানানো সত্বেও কোন কার্যকর পদক্ষেপ এখনো যায়নি।


এই বিভাগের আরও