নরসিংদীর শিবপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
২৮ আগস্ট ২০১৮, ০৪:১০ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (২৫) নামে একজন মারা গেছেন। সোমবার (২৭ আগস্ট) রাতে শিবপুর উপজেলার শানখোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। নিহত নজরুল পার্শ্ববর্তী বংশিরদিয়া-আলিয়াবাদ গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ঘটনার জের ধরে বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খেলা নিয়ে দেড় বছর আগের শত্রুতার জের ধরে বংশিরদিয়া আলিয়াবাদ গ্রামের নজরুলের সঙ্গে শানখোলা গ্রামের মুরাদ ও সাব্বির এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুল মুরাদকে উদ্দেশ্য করে ছুরিকাঘাত করলে লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মুরাদ পাল্টা নজরুলকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলিয়াবাদ এলাকার লোকজন শানখোলা এলাকার আবদুল বাছেদ মেম্বারের বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় দুটি ট্রাক্টর ও একটি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও