নরসিংদীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
১৪ আগস্ট ২০১৮, ১১:৪৯ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
স্টাফ রিপোর্টার,নরসিংদী॥
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের (হাইয়েস) মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার নবুয়ারচর এলাকার সুবল বর্মণের মেয়ে প্রান্তিকা বর্মন (০৬), চাঁদপুরের মতলব উপজেলার সাইটনল এলাকার সুজন বর্মণ (৩৫), তাঁর মেয়ে ¯িœগ্ধা বর্মণ (৫) একই এলাকার শুভ বর্মণ (৩০), স্বরুপ বর্মণ (১২) নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপতারা এলাকার নির্মল বর্মনের মেয়ে বৃষ্টি বর্মণ (৬) ও অজ্ঞাতনামা আরও ১ জন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে, বাকীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ির টেক (কুন্দারপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক মো: হাফিজুর রহমান ও নিহতদের স্বজনরা জানান, রায়পুরা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে যাত্রীবাহি একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিলো। সোনাইমুড়ির টেক পৌছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটির চাপায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। পরে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ১ জন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যায় আরও ৩ জন।
দুর্ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন