নরসিংদীর শিবপুরে চাঞ্চল্যকর মনোয়ার হোসেন হত্যা মামলার আসামী গ্রেপ্তার
০৭ আগস্ট ২০১৮, ১১:৪৩ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
নরসিংদীর শিবপুরে মুদি দোকানী চাঞ্চল্যকর খন্দকার মনোয়ার হোসেন হত্যার রহস্য উদঘাটন ও মামলার আসামী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল একই উপজেলার সৈয়দ নগর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সৈয়দ নগর গ্রামের মুদি দোকানী মনোয়ার হোসেন (৬৫) গত বুধবার (৪ আগষ্ট) রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। পরদিন বৃহস্পতিবার সকালে পাশের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। পরে আজ সকালে একই এলাকার শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হলে সে হত্যার কারণ ও দায় স্বীকার করে। টিউবওয়েল চুরি করার কারণে দোকানী মনোয়ার হোসেন শফিকুল ইসলামকে গালমন্দ করায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আসামী শফিকুল।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও