নরসিংদীতে সেপটিক ট্যাংকিতে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে ৩ জন নিহত
০৬ আগস্ট ২০১৮, ১১:৪৫ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম
নরসিংদীতে সেপটিক ট্যাংকিতে কাজ করতে নেমে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। সোমবার দুপুরে নরসিংদী পৌর শহরের বিলাসদী ব্যাংক কলোনীতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-সিরাজুল ইসলাম (৩২), রাকিব মিয়া (২২) ও রমিজ মিয়া (২৬)। গুরুতর আহত কামাল হোসেন (৪০) নামে একজনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, একজন শ্রমিক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করতে নামেন। এসময় তার সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে পর্যায়ক্রমে আরও ২ জন ট্যাংকিতে নেমে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। তাদের খোঁজ করতে পরে কামাল হোসেন নামের একজন ট্যাংকিতে নামতে গিয়ে বিষাক্ত গ্যাসের অবস্থা টের পেয়ে উঠে আসতে সক্ষম হন।
স্থানীয়রা খবর দিলে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সেপটি ট্যাংকের ভেতর থেকে ৩ জনকে উদ্ধার করেন। তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও