মাধবদী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন আবু তাহের দেওয়ান
২৮ জুলাই ২০১৮, ০১:৪৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
মাধবদী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন আবু তাহের দেওয়ান। এ উপলক্ষে শুক্রবার (২৭ জুলাই) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন মাধবদী থানার সদ্য সাবেক ওসি মোহাম্মদ ইলিয়াস। তার দায়িত্ব পালনের মেয়াদ দুই বছর অতিক্রান্ত হওয়ায় সরকারী বিধি মোতাবেক তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এদিকে, দায়িত্ব গ্রহণের পর থেকে মাধবদীর রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নতুন ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। নব নিযুক্ত ওসি আবু তাহের দেওয়ান এর আগে নেত্রকোনা জেলার সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনায় দায়িত্ব পালনকালে মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী, জঙ্গিবাদসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি একাধিকবার নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেয়েছেন। এছাড়াও তিনি নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে মাধবদী পৌরসভার ২০১৫ইং সনের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। ওসি আবু তাহেরের বাড়ি নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারী মাধবদীকে নতুন থানা হিসেবে ঘোষনা করা হয়। এরপর ১লা জুন ২০১৬ইং থেকে মাধবদী থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নতুন থানায় শুরু থেক ওসি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইলিয়াস। তার দায়িত্ব পালনের মেয়াদ শেষ হলে গত শুক্রবার মাধবদী থানার দ্বিতীয় ওসি হিসেবে আবু তাহের দেওয়ান যোগদান করেন।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও