নরসিংদীতে ১টি হাসপাতাল, ৩টি ডায়াগনোস্টিক সেন্টার ও ২টি ঔষধের দোকানকে ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড
২০ জুলাই ২০১৮, ০৭:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম
নরসিংদীতে ১টি হাসপাতাল, ৩টি ডায়াগনোস্টিক সেন্টার ও ২টি ঔষধের দোকানকে ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার ও মো: শাহ আলম মিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর নরসিংদীর তত্ত্বাবধায়ক হুমায়রা আফরোজ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: আবু কাউসার সুমন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো: শাহ আলম মিয়া জানান, শহরের বাসাইল এলাকার মেঘনা ডায়াগনোস্টিক সেন্টার, আল বারাকা ডায়াগনোস্টিক সেন্টার মেডিকেয়ার ডায়াগনোস্টিক সেন্টার, সিটি হাসপাতাল ও ২টি ফার্মেসীকে লাইসেন্স না থাকা ও প্রয়োজনীয় আইনী শর্ত না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করায় মালিকদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান ও অনাদায়ে অর্থদ- প্রদান করে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা আদায় করা হয়।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত নরসিংদী জেলার সকল হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়া।

বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও