নরসিংদীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় জড়িত আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১
০২ জুলাই ২০১৮, ১০:৫৪ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
স্টাফ রিপোর্টার,নরসিংদী ॥
নরসিংদীতে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় জড়িত আসামী সজল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ তথ্য জানান। গ্রেপ্তারকৃত সজল মিয়া মনোহরদী উপজেলার পশ্চিম বীরগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ জানান, গত ২৬ জুন সন্ধ্যায় বীরগাঁও গ্রামের বাড়ির অদূরের বাতা ক্ষেত থেকে চরমান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ শিশু হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে মাঠে নামে র্যাব।
গতকাল রবিবার (১ জুলাই) হত্যা ও ধর্ষণে জড়িত আসামী সজল মিয়াকে গ্রেপ্তার করে র্যাব ১১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী সজল জানায়, ওই শিশুটি তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি বাতা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় চিৎকার ও বাধা দেয়ায় ওই শিশুকে গলাটিপে হত্যা করা হয়।
নরসিংদী।

নরসিংদী।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন