নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর বাসার ছাদ থেকে শিশুর লাশ উদ্ধার
২৩ জুন ২০১৮, ০৩:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর মামুন মিয়া নামে ৭ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মামুন উপজেলার হাসিমপুর গ্রামের সুজন মিয়ার ছেলে। শনিবার (২৩ জুন) দুপুরে প্রতিবেশী জয়নাল আবেদীন ওরফে জয়নাল মাস্টারের বাড়ির ছাদ থেকে গামছা প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (২০ জুন) দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মামুন মিয়া। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় ঐদিন রাতেই রায়পুরা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন পরিবার। আজ শনিবার দুপুরে প্রতিবেশী জয়নাল মাস্টারের গৃহকর্মী দুর্গন্ধ পেয়ে তালা খুলে বাসার ছাদে গিয়ে গামছা প্যাঁচানো অবস্থায় শিশু মামুনের অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে হত্যার কারণ ও কে বা কারা জড়িত সেসম্পর্কে জানা যায়নি। পরিবারের লোকজনও হত্যার কারণ জানাতে পারছে না। তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (২০ জুন) দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মামুন মিয়া। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় ঐদিন রাতেই রায়পুরা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন পরিবার। আজ শনিবার দুপুরে প্রতিবেশী জয়নাল মাস্টারের গৃহকর্মী দুর্গন্ধ পেয়ে তালা খুলে বাসার ছাদে গিয়ে গামছা প্যাঁচানো অবস্থায় শিশু মামুনের অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে হত্যার কারণ ও কে বা কারা জড়িত সেসম্পর্কে জানা যায়নি। পরিবারের লোকজনও হত্যার কারণ জানাতে পারছে না। তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও