‘বিশ্বকাপ না জিতলে নিজেকে গুলি করবেন মেসি’
০৭ মে ২০১৮, ১২:৩১ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_2364" align="alignnone" width="1920"]
Collected[/caption]
অনেক কিছু আছে লিওনেল মেসির, তবুও কিছু একটার যেন অভাব সুস্পষ্ট। তালিকাটা পরিপূর্ণ হতে এই আর্জেন্টাইন তারকার দরকার একটা বিশ্বকাপ।
আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি জানিয়েছেন, মেসি মাথায় পিস্তল ধরে আছেন, বিশ্বকাপ না জিতলে তিনি নিজেকে গুলি করবেন! এমনটা অবশ্য সত্যি ভাবার কারণ নেই। এবারের বিশ্বকাপে মেসির কাপটা কতটা প্রয়োজন- সেটার গুরুত্ব বুঝাতেই জর্জ সাম্পাওলি রূপক অর্থে মেসি সম্পর্কে এই কথাটি বলেছেন।
ক্লাব ফুটবলে মেসির ভাগ্য সুপ্রসন্ন হলেও, জাতীয় দলে তিনি বরাবরই দুর্ভাগ্যের শিকার। গত বিশ্বকাপের ফাইনালে উঠেও শেষ মুহূর্তে জার্মানির কাছে গোল হজম করে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয় মেসিদের।
আর্জেন্টিনার কোচের একটি বই প্রকাশ পেতে যাচ্ছে আগামী এপ্রিলে। ভিভা, ক্লেরিন ম্যাগাজিনে যে প্রিভিউ এসেছে তাতে বিশ্বকাপে মেসির ওপর চাপ কেমন সেটা বুঝাতে সাম্পাওলি লিখেছেন, ‘মেসি মাথায় পিস্তল ঠেকিয়ে আছেন। যদি বিশ্বকাপে জিততে না পারেন তবে গুলি করবেন এবং মরবেন।’
আন্তর্জাতিক ফুটবলে মেসির ওপর চাপ, তাঁকে নিজের ইচ্ছেমতো খেলতে দিচ্ছে না বলে মনে করেন সেভিয়ার সাবেক এই কোচ। তিনি মনে করেন, এই চাপের কারণে মেসি তাঁর প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন না।
এ ব্যাপারে সাম্পাওলি বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির প্রতি নেতিবাচক মনোভাব তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করছে। ফলে সে তাঁর স্বাভাবিক খেলা খেলে ফুটবলকে উপভোগ করতে পারছে না।’
Collected[/caption]
অনেক কিছু আছে লিওনেল মেসির, তবুও কিছু একটার যেন অভাব সুস্পষ্ট। তালিকাটা পরিপূর্ণ হতে এই আর্জেন্টাইন তারকার দরকার একটা বিশ্বকাপ।
আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি জানিয়েছেন, মেসি মাথায় পিস্তল ধরে আছেন, বিশ্বকাপ না জিতলে তিনি নিজেকে গুলি করবেন! এমনটা অবশ্য সত্যি ভাবার কারণ নেই। এবারের বিশ্বকাপে মেসির কাপটা কতটা প্রয়োজন- সেটার গুরুত্ব বুঝাতেই জর্জ সাম্পাওলি রূপক অর্থে মেসি সম্পর্কে এই কথাটি বলেছেন।
ক্লাব ফুটবলে মেসির ভাগ্য সুপ্রসন্ন হলেও, জাতীয় দলে তিনি বরাবরই দুর্ভাগ্যের শিকার। গত বিশ্বকাপের ফাইনালে উঠেও শেষ মুহূর্তে জার্মানির কাছে গোল হজম করে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয় মেসিদের।
আর্জেন্টিনার কোচের একটি বই প্রকাশ পেতে যাচ্ছে আগামী এপ্রিলে। ভিভা, ক্লেরিন ম্যাগাজিনে যে প্রিভিউ এসেছে তাতে বিশ্বকাপে মেসির ওপর চাপ কেমন সেটা বুঝাতে সাম্পাওলি লিখেছেন, ‘মেসি মাথায় পিস্তল ঠেকিয়ে আছেন। যদি বিশ্বকাপে জিততে না পারেন তবে গুলি করবেন এবং মরবেন।’
আন্তর্জাতিক ফুটবলে মেসির ওপর চাপ, তাঁকে নিজের ইচ্ছেমতো খেলতে দিচ্ছে না বলে মনে করেন সেভিয়ার সাবেক এই কোচ। তিনি মনে করেন, এই চাপের কারণে মেসি তাঁর প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন না।
এ ব্যাপারে সাম্পাওলি বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির প্রতি নেতিবাচক মনোভাব তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করছে। ফলে সে তাঁর স্বাভাবিক খেলা খেলে ফুটবলকে উপভোগ করতে পারছে না।’বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন