নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন

২২ এপ্রিল ২০১৮, ০৪:০৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম


নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন
অনলাইন ডেস্ক
[caption id="attachment_2268" align="alignnone" width="738"] Collected[/caption]
নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধনপ্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মঙ্গলবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। পরে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
[caption id="attachment_2205" align="alignnone" width="640"] ছবিঃ সংগৃহীত[/caption]
সমাবেশে বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, ডেপুটি কমান্ডার আরমান মিয়া, রায়পুরা উপজেলা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, শিবপুর উপজেলা কমান্ডার আজিজুর রহমান বুলু, মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাউল করিম বাছেদ, পবিত্র রঞ্চন দাস মহাদেব প্রমুখ।
বক্তারা মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।


এই বিভাগের আরও