নরসিংদীর শিবপুরে যুবলীগ নেতা খুন
২৭ মার্চ ২০১৮, ১২:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
স্টাফ রিপোর্টার,নরসিংদী ॥
নরসিংদীর শিবপুরে মাহমুদুল হাসান সৈকত নামে এক যুবলীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার শিবপুর উপজেলার দক্ষিন পুরানদিয়া এলাকার ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সৈকত সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পেশায় ঝুট ব্যবসায়ী ছিলেন। সে দক্ষিন শীলমান্দি এলাকার রুস্তম আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরের পর নিজের গাড়ী নিয়ে যুবলীগ নেতা মাহমুদুল হাসান সৈকত বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে সড়কের পাশে হাত বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেন। তার সঙ্গে কারও কোন শত্রুতা ছিল না বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
সদর থানা এলাকা সৈকতের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। ঠিক কী কারণে কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা জানতে পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদী।
২৭ মার্চ ২০১৮

২৭ মার্চ ২০১৮বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও