তৈমুরের নাম বিভ্রাট
১২ মার্চ ২০১৮, ০৬:৫১ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1967" align="alignnone" width="572"]
ছবিঃ সংগৃহীত[/caption]
২০১৬ সালের ডিসেম্বরে বি-টাউন তোলপাড় করে জন্ম নেয় সাইফ আলী খান-কারিনা কাপুর জুটির প্রথম সন্তান তৈমুর আলী খান। কিন্তু যে নামে সে পরিচিত, পাশাপাশি গণমাধ্যমে আলোচিত সে নাম নাকি রাখতেই চাননি সাইফ আলী খান। আইএনএসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কারিনার ইচ্ছেতেই প্রথম সন্তানের নাম রাখা হয় তৈমুর আলী খান।
আইএনএসকে কারিনা বলেন, ‘ডেলিভারির জন্য আমি যেদিন হাসপাতালে যাই তাঁর আগের দিন সন্তানের নাম নিয়ে সাইফের সঙ্গে আমার কথা হয়। সে সন্তানের নাম ফাইজ রাখতে চেয়েছিল। এই নামটা অনেক কাব্যিক এবং রোমান্টিক। কিন্তু আমি চেয়েছিলাম তৈমুর রাখতে কারণ এর অর্থ হচ্ছে লোহা। যদি আমি পুত্র সন্তান জন্ম দেই তাহলে সে একজন যোদ্ধা হবে। আমি একজন লৌহ-মানব জন্ম দেব এবং আমি তা করতে পেরেছি।’
জন্মের পর পরই সাইফ-কারিনার সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। নাম নিয়ে ট্রলের শিকার হন তাঁরা। ভক্তদের অনেকেই প্রশ্ন তোলেন, যে তৈমুর ১৩ শতাব্দীতে দিল্লি আক্রমণ করে হত্যাযজ্ঞ চালিয়েছেন তাঁর নামেই কেন নাম রাখতে হবে? উত্তরে সাইফ বলেন, ‘সেটা ছিল তুর্কির শাসক তিমুর। আর তাঁদের সন্তানের নাম তৈমুর।’ অন্যদিকে কারিনা এর জবাবে বলেন, ‘অবশ্যই কিছু ভক্ত ট্রল করছে কিন্তু একই সঙ্গে আমরা প্রচুর সমর্থনও পাচ্ছি নাম নিয়ে। তাই ট্রল আমাদের কাছে কোনো অর্থ বহন করে না। এটা আমাদের পছন্দ।’
ছবিঃ সংগৃহীত[/caption]
২০১৬ সালের ডিসেম্বরে বি-টাউন তোলপাড় করে জন্ম নেয় সাইফ আলী খান-কারিনা কাপুর জুটির প্রথম সন্তান তৈমুর আলী খান। কিন্তু যে নামে সে পরিচিত, পাশাপাশি গণমাধ্যমে আলোচিত সে নাম নাকি রাখতেই চাননি সাইফ আলী খান। আইএনএসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কারিনার ইচ্ছেতেই প্রথম সন্তানের নাম রাখা হয় তৈমুর আলী খান।
আইএনএসকে কারিনা বলেন, ‘ডেলিভারির জন্য আমি যেদিন হাসপাতালে যাই তাঁর আগের দিন সন্তানের নাম নিয়ে সাইফের সঙ্গে আমার কথা হয়। সে সন্তানের নাম ফাইজ রাখতে চেয়েছিল। এই নামটা অনেক কাব্যিক এবং রোমান্টিক। কিন্তু আমি চেয়েছিলাম তৈমুর রাখতে কারণ এর অর্থ হচ্ছে লোহা। যদি আমি পুত্র সন্তান জন্ম দেই তাহলে সে একজন যোদ্ধা হবে। আমি একজন লৌহ-মানব জন্ম দেব এবং আমি তা করতে পেরেছি।’
জন্মের পর পরই সাইফ-কারিনার সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। নাম নিয়ে ট্রলের শিকার হন তাঁরা। ভক্তদের অনেকেই প্রশ্ন তোলেন, যে তৈমুর ১৩ শতাব্দীতে দিল্লি আক্রমণ করে হত্যাযজ্ঞ চালিয়েছেন তাঁর নামেই কেন নাম রাখতে হবে? উত্তরে সাইফ বলেন, ‘সেটা ছিল তুর্কির শাসক তিমুর। আর তাঁদের সন্তানের নাম তৈমুর।’ অন্যদিকে কারিনা এর জবাবে বলেন, ‘অবশ্যই কিছু ভক্ত ট্রল করছে কিন্তু একই সঙ্গে আমরা প্রচুর সমর্থনও পাচ্ছি নাম নিয়ে। তাই ট্রল আমাদের কাছে কোনো অর্থ বহন করে না। এটা আমাদের পছন্দ।’বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন