সাহায্য নয়, মিয়ানমারকে চাপ দিন : স্বাস্থ্যমন্ত্রী
১২ মার্চ ২০১৮, ০৬:৩৯ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1958" align="alignnone" width="650"]
ছবিঃ সংগৃহীত[/caption]
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গাদের প্রতি বিদেশিদের সাহায্যের হাত বাড়ানোর দরকার নেই। নিজেদের জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানান।
আজ রোববার রাজধানীতে ‘শিশুর অপুষ্টি : পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ সব কথা বলেন। শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় দৈনিক প্রথম আলো এ বৈঠকের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘একটা দেশ তাঁদের নিজস্ব জনগোষ্ঠীকে হত্যা ও নির্যাতন করছে। তারা এটা কীভাবে করে? এটা ন্যক্কারজনক।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘এই রোহিঙ্গাদের রাখার পেছনে কী কারণ আছে? কী অর্থনৈতিক সুবিধা আছে? কোন ধরনের এনজিও এখানে কাজ করতে চায়? কোন ধরনের লবিস্টরা তাদের পাঠাচ্ছে এখানে? কী তাদের উদ্দেশ্য?’
সুন্দর কক্সবাজার নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাহাড় কাটা শেষ। গাছ কাটা শেষ। হাতি মারা যাচ্ছে। ওখানে গাদাগাদি করে লোক থাকে। কিছু দিনের ভেতরে ওখানে কলেরা হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে তারা প্রমাণ করুক তারা গণতান্ত্রিক দল এবং মাদার অব ডেমোক্রেসি (গণতন্ত্রের) উপাধি পাওয়ার যোগ্য।
গতকাল শনিবার খুলনায় আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গণতন্ত্রকের মা’ সম্বোধন করেন।
নাসিম আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাপাবাজি করেন বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে কথা বলেছেন এটা রাজনৈতিক আচরণ বহির্ভূত। বরং বারবার সংবাদ সম্মেলনের নামে রিজভী মিথ্যাচার করছেন সবসময়। একটা রাজনৈতিক দলের নেতা হয়ে অন্য আরেক দলের সাধারণ সম্পাদককে নিয়ে এ কথা কীভাবে বলতে পারেন সেই প্রশ্ন করেন নাসিম।
ছবিঃ সংগৃহীত[/caption]
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গাদের প্রতি বিদেশিদের সাহায্যের হাত বাড়ানোর দরকার নেই। নিজেদের জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানান।
আজ রোববার রাজধানীতে ‘শিশুর অপুষ্টি : পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ সব কথা বলেন। শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় দৈনিক প্রথম আলো এ বৈঠকের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘একটা দেশ তাঁদের নিজস্ব জনগোষ্ঠীকে হত্যা ও নির্যাতন করছে। তারা এটা কীভাবে করে? এটা ন্যক্কারজনক।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘এই রোহিঙ্গাদের রাখার পেছনে কী কারণ আছে? কী অর্থনৈতিক সুবিধা আছে? কোন ধরনের এনজিও এখানে কাজ করতে চায়? কোন ধরনের লবিস্টরা তাদের পাঠাচ্ছে এখানে? কী তাদের উদ্দেশ্য?’
সুন্দর কক্সবাজার নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাহাড় কাটা শেষ। গাছ কাটা শেষ। হাতি মারা যাচ্ছে। ওখানে গাদাগাদি করে লোক থাকে। কিছু দিনের ভেতরে ওখানে কলেরা হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে তারা প্রমাণ করুক তারা গণতান্ত্রিক দল এবং মাদার অব ডেমোক্রেসি (গণতন্ত্রের) উপাধি পাওয়ার যোগ্য।
গতকাল শনিবার খুলনায় আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গণতন্ত্রকের মা’ সম্বোধন করেন।
নাসিম আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাপাবাজি করেন বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে কথা বলেছেন এটা রাজনৈতিক আচরণ বহির্ভূত। বরং বারবার সংবাদ সম্মেলনের নামে রিজভী মিথ্যাচার করছেন সবসময়। একটা রাজনৈতিক দলের নেতা হয়ে অন্য আরেক দলের সাধারণ সম্পাদককে নিয়ে এ কথা কীভাবে বলতে পারেন সেই প্রশ্ন করেন নাসিম।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন