দেশীয় প্রযুক্তিতেই তৈরি হবে ইলিশের নুডলস-স্যুপ
০৬ মার্চ ২০১৮, ০১:২২ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1885" align="alignnone" width="750"]
অনলাইন ডেস্ক[/caption]
দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ইলিশের নুডলস ও স্যুপ। মঙ্গলবার মৎস্য ভবনের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর হাতে ইলিশের স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নওশাদ আলম এ প্রযুক্তি উদ্ভাবন করেন। উদ্ভাবিত পণ্যের গুণগত মান যাচাইয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নমুনা বিশ্লেষণ করে এর যথাযথ মান নিশ্চিত করা হয়েছে।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং মৎস্য ও মৎস্যপণ্য বিধিমালা ১৯৯৭-সহ বিদ্যমান সংশ্লিষ্ট বিধি অনুসরণে এই পণ্যগুলো বিএসটিআই এর ছাড়পত্র নিয়ে বাজারজাত করবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে ইলিশের মূল্য সংযোজিত পণ্য স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদফতরের মাধ্যমে virgi fish and agro process ltd কে হস্তান্তর করা হয়েছে। ফলে এ প্রতিষ্ঠান ইলিশের স্যুপ ও নুডলস তৈরির বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণের দায়িত্ব পালন করবে।
ইলিশ আমাদের জাতীয় মাছ। আবহমানকাল থেকে এ মাছ আমাদের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, প্রাণিজ আমিষের যোগান এবং দারিদ্র্য বিমোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ ১২ ভাগ। উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকার প্রধান উৎস ইলিশ।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছ উল আলম, অধিদফতরে মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, ইলিশের স্যুপ ও নুডলসের উদ্ভাবক ড. এ কে এম নওশাদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক[/caption]
দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ইলিশের নুডলস ও স্যুপ। মঙ্গলবার মৎস্য ভবনের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর হাতে ইলিশের স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নওশাদ আলম এ প্রযুক্তি উদ্ভাবন করেন। উদ্ভাবিত পণ্যের গুণগত মান যাচাইয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নমুনা বিশ্লেষণ করে এর যথাযথ মান নিশ্চিত করা হয়েছে।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং মৎস্য ও মৎস্যপণ্য বিধিমালা ১৯৯৭-সহ বিদ্যমান সংশ্লিষ্ট বিধি অনুসরণে এই পণ্যগুলো বিএসটিআই এর ছাড়পত্র নিয়ে বাজারজাত করবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে ইলিশের মূল্য সংযোজিত পণ্য স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদফতরের মাধ্যমে virgi fish and agro process ltd কে হস্তান্তর করা হয়েছে। ফলে এ প্রতিষ্ঠান ইলিশের স্যুপ ও নুডলস তৈরির বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণের দায়িত্ব পালন করবে।
ইলিশ আমাদের জাতীয় মাছ। আবহমানকাল থেকে এ মাছ আমাদের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, প্রাণিজ আমিষের যোগান এবং দারিদ্র্য বিমোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ ১২ ভাগ। উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকার প্রধান উৎস ইলিশ।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছ উল আলম, অধিদফতরে মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, ইলিশের স্যুপ ও নুডলসের উদ্ভাবক ড. এ কে এম নওশাদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন