নরসিংদীতে আশংকাজনক হারে বাড়ছে শিশু শ্রমিক
০১ মার্চ ২০১৮, ০৪:৫৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
স্টাফ রিপোর্টার,নরসিংদী ॥
[caption id="attachment_1730" align="alignnone" width="710"]
নরসিংদীতে আশংকাজনক হারে বাড়ছে শিশু শ্রমিক[/caption]
নরসিংদী জেলাজুড়ে আশংকাজনক হারে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। অভাবের তাড়নায় শিশুরা নিয়োজিত হচ্ছে ইটেরভাটা, ওয়ার্কশপসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে। এতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়াসহ নানা ধরণের রোগ ব্যধিতে আক্রান্ত হচ্ছে শিশু শ্রমিকরা। তবে জেলার কোথাও শিশুশ্রম নেই বলে দাবী জেলা প্রশাসনের।
সংশ্লিষ্ট তথ্যমতে নরসিংদীর ৬ উপজেলাজুড়ে রয়েছে প্রায় ২ শত ইটভাটা। এরমধ্যে আনুমানিক তথ্যমতে এসব ইটভাটায় কাজ করছে তিন হাজারেরও বেশি শিশু। এছাড়া জেলাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়ার্কশপগুলোতেও অহরহ চোখে পড়ছে শিশু শ্রমিক। নিয়মনীতির তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হচ্ছে শিশুদের। সহজলভ্য ও অল্প মজুরি হওয়ায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মালিকরা। ইচ্ছা থাকলেও অভাবের তাড়নায় লেখাপড়া ছেড়ে এসব ঝুকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে শিশুরা।
[caption id="attachment_1731" align="alignnone" width="713"]

দরিদ্র এসব শিশুদের অভিভাবকরা বলছেন, সাময়িকভাবে তাদের শিশু সন্তানরা পরিবারকে আর্থিক সহযোগিতা করতে পারলেও তাদের ভবিষ্যৎ নিয়ে রয়েছে নানা শংকা। অভাবের তাড়নায় শিক্ষাবঞ্চিত এসব শিশুরা শ্রমিকের কাজে যোগ দিয়ে আক্রান্ত হচ্ছে নানা ধরণের রোগ ব্যধিতে।
জেলার কোথাও শিশুশ্রমিক নেই দাবী করে নরসিংদীর জেলা প্রশাসক জানালেন, যদি কোথাও শিশুশ্রমিক থেকে থাকে তাদেরকে শিক্ষার আওতায় আনা হবে। শিশুশ্রম রোধে আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে বলেও জানান তিনি।
শিশুশ্রম বন্ধে, শুধু আইনী পদক্ষেপ-ই নয়, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

শিশুশ্রম বন্ধে, শুধু আইনী পদক্ষেপ-ই নয়, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও