সহশিল্পী এবার নায়িকা
২২ জানুয়ারি ২০১৮, ০৫:৪১ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1486" align="alignnone" width="650"]
ছবিঃসংগৃহীত[/caption]
‘রংবাজ’ ছবিতে শাকিব খানের সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন লিয়ানা লিয়া। এবার তিনি একটি ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করবেন। তবে চলচ্চিত্রটি পরিচালনা কে করছেন, তা জানা যায়নি। ছবিটি প্রযোজনা করছে উইংস এন্টারটেইনমেন্ট।
গত বুধবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে প্রতিষ্ঠান কর্ণধার রেজাউল রিফাত বলেন, “আগামী কিছুদিনের মধ্যে ছবির আরেকটি ষোঘণা আসবে। তখন আমরা ছবির মূল নায়িকা ও পরিচালকের নাম ঘোষণা করব। ছবির দ্বিতীয় নায়িকা লিয়ানা লিয়া অভিনয় করছেন, যিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ ছবিতে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে অভিনয় করবেন নবাগত ফারহান খান।”
পরিচালক ছাড়া কীভাবে ছবির অভিনয়শিল্পী নির্ধারণ করা হলো—জানতে চাইলে রিফাত বলেন, ‘ছবির গল্প-চিত্রনাট্য আমি নিজে করেছি। শিল্পীদেরও আমিই নিচ্ছি। কাকে দিয়ে পরিচালনা করানো হবে, এখনই তা বলতে পারছি না। আমার গল্পটা বুঝে কাজটি করতে পারবেন, এমন একজন পরিচালক আমি খুঁজছি।’
লিয়ানা লিয়া বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, একটি মাত্র ছবিতে সহশিল্পী হিসেবে কাজ করার পরই এমন একটি কাজ করতে পারলাম। ভালো শিল্পী হিসেবে নিজের অবস্থান তৈরি করতে চাই। আশা করি, এই ছবিতে তা করে দেখাতো পারব। ছবির প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ, তারা আমাকে সিলেক্ট করেছেন নায়িকা হিসেবে।’
নবাগত ফারহান খান বলেন, ‘আমার বিপরীতে দুই নায়িকা কাজ করবেন। একজনকে নেওয়া হয়েছে। আশা করি, কিছুদিনের মধ্যে আমরা আরেকটি অনুষ্ঠান করে প্রথম নায়িকা ও পরিচালকের নাম ঘোষণা করতে পারব।’
ছবিঃসংগৃহীত[/caption]
‘রংবাজ’ ছবিতে শাকিব খানের সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন লিয়ানা লিয়া। এবার তিনি একটি ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করবেন। তবে চলচ্চিত্রটি পরিচালনা কে করছেন, তা জানা যায়নি। ছবিটি প্রযোজনা করছে উইংস এন্টারটেইনমেন্ট।
গত বুধবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে প্রতিষ্ঠান কর্ণধার রেজাউল রিফাত বলেন, “আগামী কিছুদিনের মধ্যে ছবির আরেকটি ষোঘণা আসবে। তখন আমরা ছবির মূল নায়িকা ও পরিচালকের নাম ঘোষণা করব। ছবির দ্বিতীয় নায়িকা লিয়ানা লিয়া অভিনয় করছেন, যিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ ছবিতে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে অভিনয় করবেন নবাগত ফারহান খান।”
পরিচালক ছাড়া কীভাবে ছবির অভিনয়শিল্পী নির্ধারণ করা হলো—জানতে চাইলে রিফাত বলেন, ‘ছবির গল্প-চিত্রনাট্য আমি নিজে করেছি। শিল্পীদেরও আমিই নিচ্ছি। কাকে দিয়ে পরিচালনা করানো হবে, এখনই তা বলতে পারছি না। আমার গল্পটা বুঝে কাজটি করতে পারবেন, এমন একজন পরিচালক আমি খুঁজছি।’
লিয়ানা লিয়া বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, একটি মাত্র ছবিতে সহশিল্পী হিসেবে কাজ করার পরই এমন একটি কাজ করতে পারলাম। ভালো শিল্পী হিসেবে নিজের অবস্থান তৈরি করতে চাই। আশা করি, এই ছবিতে তা করে দেখাতো পারব। ছবির প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ, তারা আমাকে সিলেক্ট করেছেন নায়িকা হিসেবে।’
নবাগত ফারহান খান বলেন, ‘আমার বিপরীতে দুই নায়িকা কাজ করবেন। একজনকে নেওয়া হয়েছে। আশা করি, কিছুদিনের মধ্যে আমরা আরেকটি অনুষ্ঠান করে প্রথম নায়িকা ও পরিচালকের নাম ঘোষণা করতে পারব।’বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন