নরসিংদীতে ১১ জনের করোনা শনাক্ত
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ২৬৭ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২০১ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩ জন ও আরটিপিসিআর ল্যাবে ৩৩টি পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৫ দশমিক ৪৭ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, রায়পুরায় ১ জন, বেলাবতে ২ জন, মনোহরদীতে ১ জন, শিবপুরে ১ জন ও পলাশে ৩ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬০২২ জন, রায়পুরাতে ৬০৯ জন, বেলাবোতে ৭২৭ জন, মনোহরদীতে ৮৮৪ জন , শিবপুরে ১৩৯৬ জন ও পলাশে ১৬২৯ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৫ হাজার ৮২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৪২ জন। এরমধ্যে সন্দেহজনক রোগীর সংখ্যা ৩৩ জন ও করোনা রোগী ৯ জন।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৯ জন, পলাশ ১২ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার