নরসিংদীতে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৫
১১ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৩:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপে্টম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ৩৮ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়। আরটিপিসিআর ল্যাবের এই পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ১১ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, রায়পুরায় ১, বেলাবতে ৫ জন, শিবপুরে ১ জন ও পলাশে ১ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৮৯৪ জন, রায়পুরাতে ৫৯৭ জন, বেলাবোতে ৭০৯ জন, মনোহরদীতে ৮৬৬ জন, শিবপুরে ১৩৬৩ জন ও পলাশে ১৬০৯ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫২ হাজার ৭৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫৩ জন। এরমধ্যে করোনা রোগী ২৭ জন ও সন্দেহজনক রোগী ২৬ জন।
করোনা আক্রান্ত হয়ে নরসিংদী সদরে আরও একজনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৮৮ জনে। এর মধ্যে সদর ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৮ জন, পলাশ ১২ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার