নরসিংদীতে ১০০ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত
২১ আগস্ট ২০২১, ০৭:০৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১৫৩ জনে গিয়ে দাঁড়ালো। শনিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ১০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। আরটিপিসিআর ল্যাবের এই পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রায়পুরায় ৮ জন, বেলাবতে ৬ জন ও পলাশে ২৯ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৮৩ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, পলাশে ১২, বেলাবতে ৯, রায়পুরায় ৭, মনোহরদীতে ১১ ও শিবপুরে ৭ জন রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৪ জন।
জেলায় এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৪২০ জন, শিবপুরে এক হাজার ২১৮, পলাশে এক হাজার ৫১৬, রায়পুরায় ৫৫৯, বেলাবতে ৬৫৭ ও মনোহরদীতে ৭৮৩ জন শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৮০ জন। তাদের মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৫৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৪০ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ১৭ হাজার ২২ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা