নরসিংদীতে ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬০
১৩ আগস্ট ২০২১, ১১:৫৬ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৯ হাজার ১৮৫ জনে। মৃত্যুর সংখ্যা দাড়াল ৮১ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৫৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন ও ২২০টি অ্যান্টিজেন পরীক্ষায় ৫১ জনসহ মোট ১৬০ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৭ দশমিক ৪৪ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১১৯জন, রায়পুরায় ৫ জন, বেলাবতে ১০ জন, মনোহরদীতে ১১ জন, শিবপুরে ৭ জন ও পলাশে ৮ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯৪১ জন, শিবপুরে ১০৬৮ জন, পলাশে ১৪১০ জন, মনোহরদীতে ৬৩০ জন, বেলাবোতে ৬২৩ জন ও রায়পুরাতে ৫১৩ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৩২৫ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৯ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২২৫৬ জন।
নতুন করে জেলা সদরে ১ জন, শিবপুর ১ জন ও মনোহরদীতে ১ জনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, পলাশে ০৭, বেলাব ০৯, রায়পুরা ১০, মনোহরদী ০৭ ও শিবপুরে ১১ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার