নরসিংদীতে চিরনিদ্রায় শায়িত হলেন পিআইবি’র সহকারী অধ্যাপক কামরুন্নাহার
০৯ আগস্ট ২০২১, ০৬:২২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র সাবেক অনুষদ সদস্য ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সহকারী অধ্যাপক কামরুন্নাহার রুমা (৩৮) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৯ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
কামরুন্নাহার রুমা (৩৮) নরসিংদী শহরের বানিয়াছল মহল্লার মৃত আইনজীবী সুলতান উদ্দিন মিয়ার মেয়ে। তার স্বামী মশিউর রহমান ডেইলি অবজারভাবের ক্রীড়া সম্পাদক হিসেবে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১ আগস্ট তার করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর তাকে নিয়ে যাওয়া হয় ইমপালস হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্ট দেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে কামরুন্নাহার রুমার মৃত্যুতে নিজ শহর নরসিংদীতে শোকের ছায়া নেমে আসে।
নিহতের ভগ্নিপতি মো: বিপ্লব জানান, সোমবার বাদ আসর নরসিংদীর গাবতলী ইদগাহ ময়দানে জানাজা শেষে গাবতলি কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার