নরসিংদীতে ১৩০ জনের করোনা শনাক্ত, দুইজনের মৃত্যু
০৯ আগস্ট ২০২১, ১০:১৯ এএম | আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে আরও ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে, এই সময়ে একজন করোনা রোগী ও একজন সন্দেহজনক করোনা রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৮ হাজার ৭১২ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন ও ৩১৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ৬১ জনসহ মোট ১৩০ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৫ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫৫ জন, রায়পুরায় ৩ জন, বেলাবতে ১৫ জন, মনোহরদীতে ৩৩ জন, শিবপুরে ২১ জন ও পলাশে ৩ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭০৮ জন, শিবপুরে ১০১৪ জন, পলাশে ১৩৩৩ জন, মনোহরদীতে ৫৬৩ জন, বেলাবোতে ৫৮৭ জন ও রায়পুরাতে ৪৮১ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪২ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৬৫৭ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭৭ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৫৮০ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ০৭, বেলাব ০৯, রায়পুরা ১০, মনোহরদী ০৬ ও শিবপুরে ৯ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার