নরসিংদীতে একদিনে ১৮১ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু
২৮ জুলাই ২০২১, ০৩:৪০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে আরও ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে পলাশ উপজেলায় মারা গেছেন একজন। বুধবার (২৮ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৬ হাজার ৬১৩ জনে। মৃত্যুর সংখ্যা দাড়াল ৭১ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৭৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ১২৬ জন ও ৯১ জনের আরটিপিসিআর পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩৯ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ২৩ জন, মনোহরদীতে ৪২জন, শিবপুরে ৩৯ জন ও পলাশে ১৯ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭৭২ জন, শিবপুরে ৭০৭ জন, পলাশে ১০৫৮ জন, মনোহরদীতে ৩৫১ জন, বেলাবোতে ৩৭৩ জন ও রায়পুরাতে ৩৫২ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৬৩২ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৫৬১ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪, পলাশে ০৭, বেলাব ০৭, রায়পুরা ০৯, মনোহরদী ০৫ ও শিবপুরে ০৯ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার