নরসিংদীতে লকডাউন অমান্যে ৫৭ মামলায় জরিমানা ৩২,৭০০
২৩ জুলাই ২০২১, ০৭:০৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলায় লকডাউন অমান্যে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭টি মামলায় ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয় থেকে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত বিধি-নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের নির্দেশে শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলা সদর, মাধবদী, শিবপুর, মনোহরদী ও অন্যান্য উপজেলা ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এসব অভিযানে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ প্রতিপালন পরিস্থিতি পর্যবেক্ষণ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও মাস্ক পরিধান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ দণ্ডবিধি ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন হাটবাজার, মার্কেট, বাসস্ট্যান্ড এলাকায় সরকার আরোপিত বিধিনিষেধ অম্যান্য করে দোকানপাট খোলাসহ অন্যান্য শর্ত ভঙ্গ করায় ৫৭টি মামলায় ৩২ হাজার ৭ শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় বিধিনিষেধ মেনে সকলকে ঘরে থাকার আহবান জানানোসহ, মাস্ক ব্যবহার, অকারণে ঘরের বাইরে বের না হওয়া, ওষধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখা, কাঁচাবাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে তদারকি ও সতর্ক করা হয়। আইন অমান্যে জরিমানা করা হয়। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।
জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যমতে নরসিংদী জেলাজুড়ে করোনা সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। গত একদিনে করোনা সন্দেহজনক দুইজনের মৃত্যুসহ ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত একদিনে নমুনার সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫২ দশমিক ৮ ভাগ।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার