নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৯৭ জনের করোনা শনাক্ত
১৪ জুলাই ২০২১, ০১:১১ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৩:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৫ হাজার ১১২ জনে। বুধবার (১৪ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন শনাক্ত ও ১৫৭ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, রায়পুরাতে ৪ জন, বেলাবতে ২ জন, মনোহরদীতে ৩ জন, শিবপুরে ১৭ জন ও পলাশ উপজেলায় ২৩ জন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৭৩ জন, শিবপুরে ৪৫৩ জন, পলাশে ৮১৪ জন, মনোহরদীতে ২৬৭ জন, বেলাবোতে ২৩৩ জন ও রায়পুরা উপজেলাতে ২৭২ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩২ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৫৮৮ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৫৪৩ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ০৬ জন, বেলাব ০৭ জন, রায়পুরা ০৮ জন, মনোহরদী ০৪ জন ও শিবপুরে ০৭ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার