নরসিংদীতে প্রথম দিন টিকা নিলেন ১৯৪১ জন
১৩ জুলাই ২০২১, ০৬:৫৯ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিন সোমবার (১২ জুলাই) প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ১ হাজার ৯ শত ৪১ জন। জেলার ৬ উপজেলার ৮টি টিকাদান কেন্দ্রে সিনোফার্মের এসব টিকা দেয়া হয়। এর আগে দুই দফায় ৪২ হাজার ৮ শত ডোজ টিকা এসে পৌঁছায় নরসিংদী স্বাস্থ্যবিভাগে।
নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, রেজিস্ট্রেশন করে এসএমএস প্রাপ্তরা জেলার টিকাদান কেন্দ্রগুলোতে এসে প্রথমডোজ টিকা গ্রহণ করছেন। প্রথম দিন সোমবার ১ হাজার ১ শত ৯১ জন পুরুষ ও ৭ শত ৫০ জন নারী টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে জেলা সদর হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন ৪৫৫ জন, ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬৭ জন, পলাশে ২৭৮ জন, শিবপুরে ৪৮৮ জন, মনোহরদীতে ৩৭ জন, বেলাবতে ৮০ জন ও রায়পুরায় ৪৩৬ জন।
সিভিল সার্জন আরও জানান, প্রথম ধাপে যারা প্রথম ডোজ এর জন্য মেসেজ পেয়েছিলেন তাদের মধ্য থেকে পুনরায় এবং যারা নতুন রেজিস্ট্রেশন করে মোবাইলে মেসেজ পেয়েছেন শুধু তারাই মোবাইল মেসেজের উল্লেখিত তারিখে টিকার কার্ড নিয়ে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবেন। ১ম ডোজ নেওয়ার ২৮ দিন পরে ২য় ডোজ টিকা নিতে পারবেন। নেয়ার পর কমপক্ষে ৩০ মিনিট টিকা কেন্দ্রে অবস্থান করতে হবে। অসুস্থ অবস্থায় টিকা নেয়া যাবে না, করোনায় আক্রান্ত হয়ে থাকলে পরীক্ষায় নেগেটিভ বা সুস্থ ঘোষিত হওয়ার ২৮ দিন পর টিকা নিতে পারবেন।
এছাড়া যারা পূর্বে ১ম ধাপে ১ম ডোজ টিকা পেয়েছিলেন, তারা কোনভাবেই এই টিকা নিতে পারবেন না। তাদের জন্য শীঘ্রই টিকা আসবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার