নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৪২ জনের করোনা শনাক্ত
০৮ জুলাই ২০২১, ০৩:১৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৭৬৮ জনে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষায় ২৭ জন ও র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, রায়পুরাতে ২ জন, শিবপুরে ৪ জন ও পলাশ উপজেলায় ০৭ জন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭.৫%।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৯৯ জন, শিবপুরে ৪০৯ জন, পলাশে ৭৩৭ জন, মনোহরদীতে ২৫৮ জন, বেলাবোতে ২১৫ জন ও রায়পুরা উপজেলাতে ২৫০ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৭৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৩২০ জন। তার মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৪ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৮৬ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ০৫ জন, বেলাব ০৭ জন, রায়পুরা ০৮ জন, মনোহরদী ০৪ জন ও শিবপুরে ০৭ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার