নরসিংদীতে ঈদের পর বাড়ছে করোনায় আক্রান্ত, আরও ৩৮ জন আক্রান্ত
১৯ মে ২০২১, ০৩:৩৩ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৮:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঈদের পর বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ১৫৭ জন। বুধবার (১৯ মে) দুপুরে নরসিংদীর সিভিল সার্জন মো: নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ৪ মে থেকে ১৯ মে পর্যন্ত গত ১৫ দিনের মধ্যে গত ৪ মে ছিল সর্বোচ্চ শনাক্ত ২১ জন। এছাড়া একদিনে সর্বোচ্চ শনাক্ত হয় গত ১১ এপ্রিল ৭৩ জন।
সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ২২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এর পরীক্ষায় ৩৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, পলাশে ২৩ জন ও শিবপুরে ১ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৬১২ জন, শিবপুরে ৩৫২জন, পলাশে ৫৫১ জন, মনোহরদীতে ২৩৪ জন, বেলাবোতে ১৯০ জন, রায়পুরাতে ২১৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৮৯ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার