নরসিংদীতে লকডাউন অমান্যে ৫৩ হাজার টাকা অর্থদণ্ড
২১ এপ্রিল ২০২১, ০৭:২৬ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে লকডাউন অমান্য করায় ৪৬ টি মামলায় ৪৬ জন অভিযুক্ত ব্যক্তিকে ৫৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২১ এপ্রিল) দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় একাধিক আদালতে এ সাজা দেয়া হয়।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এবং করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে জেলার ৬ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় ৪৬ জনকে অভিযুক্ত করে ৫৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এরমধ্যে নরসিংদী জেলা শহর ও শিল্পাঞ্চল মাধবদী এলাকায় ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ টি মামলায় ২৫ জনকে ৩৭ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। শিবপুর উপজেলায় পরিচালিত ০১ টি মোবাইল কোর্টে ০৫ টি মামলায় ০৫ জনকে ৩২০০ টাকা, রায়পুরা উপজেলায় পরিচালিত ০১টি মোবাইল কোর্টে ০৬ টি মামলায় ০৬ জনকে ৩১০০ টাকা, পলাশ উপজেলায় পরিচালিত ০১ টি মোবাইল কোর্টে ০৫ টি মামলায় ০৫ জনকে ১৮০০ টাকা, বেলাব উপজেলায় পরিচালিত ০১ টি মোবাইল কোর্টে ০৪ টি মামলায় ০৪ জনকে ২২০০ টাকা ও মনোহরদী উপজেলায় পরিচালিত ০১ টি মোবাইল কোর্টে ০১ টি মামলায় ০১ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, গত ১২ এপ্রিল ২০২১ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধি নিষেধ পরিপালন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য জনস্বার্থে নরসিংদী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির অবনতির কারণে মন্ত্রিপরিষদ বিভাগ সকল প্রকার পরিবহন বন্ধ রাখা, অতি জরুরী প্রয়োজন ব্যতীত কোনভাবেই বাড়ির বাইরে বের না হওয়া, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা দুপুর ১২.০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এবং রাত ১২.০ টা হতে ভোর ৫ টা পর্যন্ত কেবল খাবার বিক্রয়/সরবারহের শর্তে খোলা রাখাসহ ১৩ দফা বিধি নিষেধ জারী করে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার