নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালন, দুপুরের পর যান চলাচল স্বাভাবিক
২৮ মার্চ ২০২১, ০৫:১১ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে হেফাজতের আহবানে হরতাল পালিত হয়েছে। সকাল-সন্ধা হরতাল সফল করতে রবিবার (২৮ মার্চ) সকাল ৬ টা থেকে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয় হেফাজতের হাজারো নেতাকর্মী। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মোনাজাত করে মহাসড়ক থেকে সরে দাড়ায় হরতাল পালন করতে জড়ো হওয়া হেফাজত কর্মীরা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যসহ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে অবস্থান নেয়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল থেকে শুরু করে ভেলানগর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে হেফাজতের কর্মীরা অবস্থান নিয়ে লাঠিসোটা হাতে বিক্ষোভ মিছিল করে। তিন সহস্রাধিক হেফাজতের কর্মী এই মিছিলে অংশ নেয়।
এসময়, "দুনিয়ার মুসলিম, এক হও" "মোদির দুই গালে, জুতা মারো তালে তালে " আমার ভাই শহীদ কেন, জবাব চাই, জবাব চাই, স্লোগানে উত্তাল করে রাখে রাজপথ। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে মালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এছাড়া সকাল থেকেই শহরের বিভিন্ন মার্কেট, দোকানপাট ও বেসরকারি অফিস বন্ধ ছিল। জেলা শহরসহ জেলার সকল আঞ্চলিক সড়কেও বন্ধ ছিল সব ধরণের যান চলাচল।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার