নরসিংদীতে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত

২৪ মার্চ ২০২১, ০৮:৩১ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম


নরসিংদীতে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৯ জনে। বুধবার (২৪ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার ৯৯ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। বুধবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ২৫ জন, পলাশে ১ জন ও বেলাবতে ২ জন।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২০ হাজার ১৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৮৮০ জন, শিবপুরে ২৮৯ জন, পলাশে ৩৩১ জন, মনোহরদীতে ১৮৯ জন, বেলাবতে ১৬২ জন ও রায়পুরায় ১৯০ জন।

এ পর্যন্ত জেলায় কোভিড-১৯–এর সংক্রমণ হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৫৩ জন। এরমধ্যে সদর উপজেলায় ২৯ জন, পলাশে ০৩, বেলাবতে ০৬, রায়পুরায় ০৬, মনোহরদীতে ০২ ও শিবপুরে ০৭ জন।



এই বিভাগের আরও