নরসিংদীতে আরও ৮ জনের করোনা শনাক্ত
১৩ মার্চ ২০২১, ১০:১৮ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৬২ জনে। শনিবার (১৩ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার ৬৯ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়।শনিবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সবাই সদর উপজেলার বাসিন্দা। সদর উপজেলা থেকে ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৯ হাজার ৪৭৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৭২৭ জন, শিবপুরে ২৮৫ জন, পলাশে ৩১৭ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবতে ১৬০ জন ও রায়পুরায় ১৮৭ জন। জেলায় এ পর্যন্ত জেলায় কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ জন মারা গেছেন। এরমধ্যে সদর উপজেলায় ২৯ জন, পলাশে ০২, বেলাবতে ০৬, রায়পুরায় ০৬, মনোহরদীতে ০২ ও শিবপুরে ০৭ জন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম জানান, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে আরও সতর্ক হওয়ার সময় এসেছে। এক্ষেত্রে সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী হতে হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার