নরসিংদীতে পৌঁছেছে করোনার ৭২ হাজার ডোজ ভ্যাকসিন
২৯ জানুয়ারি ২০২১, ০৪:৩৭ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে প্রাথমিকভাবে করোনাভাইরাসের ৭২ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে বেক্সিমকো ফার্মার শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাভার্ড ভ্যানে করে এসব টিকা নরসিংদীতে আসে। বহুল প্রতীক্ষিত এসব টিকা হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, আপাতত এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ওয়াক ইন কোলার (ডব্লিউআইসি) বা হিমায়িত কক্ষে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী রোববার কিংবা সোমবার থেকে জেলা-উপজেলা পর্যায়ে টিকা দেওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকসহ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই জেলায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।
জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল মোতালেব খান জানান, নরসিংদী জেলার জন্য প্রাথমিকভাবে ৬ কার্টন টিকা এসেছে। প্রতি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। সে হিসেবে মোট ৭২ হাজার ডোজ টিকা আমরা পেয়েছি। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই চালানের সব টিকা জেলাবাসীকে দেওয়া হবে। প্রথম ধাপে ১৫টি শ্রেণির (ক্যাটাগরি) ব্যক্তিরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মোট ৭২ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) আজ ভোরে আমরা হাতে পেয়েছি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা টিকাদান কর্মসূচি শুরু করবো। তবে এ পর্যন্ত টিকা নিতে আগ্রহী মোট ৭ হাজার ৪২ জনের তালিকা আমরা হাতে পেয়েছি। টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল