আসন্ন ত্রিদেশীয় সিরিজে সাফল্যে আশাবাদী মাশরাফি
০৩ জানুয়ারি ২০১৮, ০৪:৩৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আর কদিন বাদে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরজ খেলবে বাংলাদেশ। নতুন বছরে এই সিরিজে কেমন করবে লাল-সবুজের দল, তা নিয়ে এখন চলছে যত আলোচনা। অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই সিরিজে সাফল্যে খুবই আশাবাদী। সবকিছু ঠিকভাবে হলে আসন্ন এই সিরিজে ভালো কিছু করা অসম্ভব নয় বলেও মনে করেন তিনি।
ত্রিদেশীয় সিরিজে সাফল্যে আশাবাদী মাশরাফি বলেন, ‘আমার মনে হয় না আসন্ন সিরিজে কঠিন কিছু হবে। বিশেষ করে ওয়ানডেতে। আমাদের মূল কাজ হবে ঠিকভাবে নিজেদের কাজগুলো করা। তা করতে পারলে সাফল্য আসবেই। ঘরের মাঠে আসন্ন এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে জয় পাওয়া।’
তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা মাথায় রাখা ঠিক হবে না বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘গত দক্ষিণ আফ্রিকা সফরে আমরা ভালো কিছু করতে পারিনি ঠিক। বাজে সময় যেতেই পারে। তবে তা মাথায় রেখে বসে থাকলে চলবে না। নিজেদের কাজটা আমরা ঠিকভাবে করতে পারলে প্রতিপক্ষকে হারানো কঠিন হবে না ।’
আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসছে আসন্ন ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টেস্ট।
১৫ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।
ত্রিদেশীয় সিরিজে সাফল্যে আশাবাদী মাশরাফি বলেন, ‘আমার মনে হয় না আসন্ন সিরিজে কঠিন কিছু হবে। বিশেষ করে ওয়ানডেতে। আমাদের মূল কাজ হবে ঠিকভাবে নিজেদের কাজগুলো করা। তা করতে পারলে সাফল্য আসবেই। ঘরের মাঠে আসন্ন এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে জয় পাওয়া।’
তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা মাথায় রাখা ঠিক হবে না বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘গত দক্ষিণ আফ্রিকা সফরে আমরা ভালো কিছু করতে পারিনি ঠিক। বাজে সময় যেতেই পারে। তবে তা মাথায় রেখে বসে থাকলে চলবে না। নিজেদের কাজটা আমরা ঠিকভাবে করতে পারলে প্রতিপক্ষকে হারানো কঠিন হবে না ।’
আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসছে আসন্ন ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টেস্ট।
১৫ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও