নরসিংদীর করিমপুর ইউপি'র উপ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী
১০ অক্টোবর ২০২০, ০৯:১২ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া টানা ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫টায়।
এতে নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমান (আপেল) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ৭ হাজার ৫ শত ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম কিবরিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭ শত ৪৯ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ইবনে আদেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাকির মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করিমপুর ইউনিয়ন পরিষদের এই উপ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৭৫০ জন। এরমধ্যে নারী ভোটার ৯ হজার ৩০৫ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৪৪৫ জন। মোট ১২ হাজার ৫৪১ জন ভোটার ভোট প্রদান করেন।
মোট ৯টি ভোটকেন্দ্রের ৪৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়।একজন জুডিশিয়াল ও পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিন কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ এক প্লাটুন বিজিবি ও র্যাবের তিনটি দল দায়িত্ব পালন করে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ৬৭ ভাগ ভোট পড়েছে বলেও জানান তিনি।
গত ১ জানুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান হারিস মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে গত ২৯ মার্চ ওই পদে উপনির্বাচনের তারিখ ঘোষিত হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত ওই তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে ১০ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারিত হয়। হারিস মিয়া ওই ইউনিয়নে ২২ বছর ধরে চেয়ারম্যান ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ