নরসিংদীর করিমপুর ইউপি’র উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে
১০ অক্টোবর ২০২০, ১২:৪৬ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৬:১০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শান্তিপূর্ণভাবে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
১৮ হাজার ৭৫০ জন ভোটারের অংশগ্রহণে এই উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় । উপনির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকে স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কিবরিয়া, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিনুর রহমান ও ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ইবনে আদেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১ জানুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের চেয়ারম্যান হারিস মিয়া হার্ট এ্যাটাকে মারা যান। তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে গত ২৯ মার্চ ওই পদে উপনির্বাচনের তারিখ ঘোষিত হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত ওই তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে ১০ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারিত হয়। হারিস মিয়া ওই ইউনিয়নে ২২ বছর ধরে চেয়ারম্যান ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করিমপুর ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৭৫০ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হজার ৩০৫ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৪৪৫ জন। মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৪৯টি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, এই উপনির্বাচনে একজন জুডিশিয়াল ও পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বপালন করছেন। প্রতি তিন কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ এক প্লাটুন বিজিবি ও র্যাবের তিনটি দল দায়িত্ব পালন করছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ