মাধবদী পৌর মেয়রকে নাগরিক সংবর্ধনা
০৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২১ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৪ এএম
মোঃ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদী পৌর সভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিককে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। মাধবদী পৌর সভার নানামূখি উন্নয়নের জন্য ৪নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিরামপুর সিটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে মাধবদী এলাকার সমাজ সেবক মোস্তফা আজিজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর সভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, মাধবদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোতাহার মাষ্টার, ছানাউল্লাহ মাষ্টার, হাজী মজিবুর, হাজী খবিরউদ্দীন তালুকদার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ, হাজী গিয়াসউদ্দীন, হাজী তোফাজ্জল,আবু তালেব, নজরুল ইসলাম সানি, শেখ আবুল হোসেন হানিফ, হাজী ছবির মিয়া, জহিরুল ইসলাম, হাজী মোঃ দাইয়ান, হাজী মিজান, মাছুম পারভেজ প্রমুখ।
এছাড়াও মাধবদী পৌরসভার কাউন্সিলর ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ: মোমেন মিয়া ও শাওন মিয়া। সার্বিক সহযোগিতা করেন মাধবদী পৌর সভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফাল চন্দ্র সূত্রধর।
এসময় বক্তারা পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ