নরসিংদীতে দুই চোর গ্রেপ্তার, চুরিকৃত মালামাল উদ্ধার
২৬ আগস্ট ২০২০, ০৫:২১ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দোকানের তালা ভেঙ্গে চুরিকৃত মালামাল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৫ আগস্ট) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী সদর থানার নগর বানিয়াদী গ্রামের মো: নাজিম উদ্দিনের ছেলে মো: আল আমিন (৩১) ও একই এলাকার ভাড়াটিয়া ও রাজবাড়ীর পাংশা থানার জোনা এলাকার আ: জব্বারের ছেলে নয়ন (৪৫)।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, ১৪ আগস্ট দিবাগত রাতে নরসিংদী মডেল থানাধীন আব্দুল্লাহ বাজারে বিসমিল্লাহ ডোরস এন্ড স্যানিটারী দোকানের তালা ভেঙ্গে চুরি হয়। চোর চক্র ২ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক ওয়ায়েস উদ্দিন ভূইয়া নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। মডেল থানার এসআই অভিজিৎ চৌধুরী মামলার তদন্তভার গ্রহণ করে ২০ আগস্ট তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন। পরে ২৫ আগস্ট মঙ্গলবার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া সকল মালামাল উদ্ধার করা হয়।

বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ