নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত
২০ আগস্ট ২০২০, ০৫:৫৫ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অপু দাস (৩৪) নামে এক ভিডিও প্রোগ্রাম ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর একটার দিকে নরসিংদী বাজার সংলগ্ন হাজীপুর স্টীলব্রীজ এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।
নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত অপু দাস হাজীপুর এলাকার মৃত অনিল দাসের ছেলে ও শহরের ভিডিওপ্রোগ্রাম ব্যবসায়ী।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়, হাজীপুর এলাকার সাউন্ডবক্স ব্যবসায়ী মানিকের সাথে শহরের দত্তপাড়া এলাকার কতিপয় যুবকের বিরোধ চলছিল। পূর্ব এই বিরোধের জের ধরে মানিকের উপর হামলার উদ্দেশ্যে দুপুরে শহরের দত্তপাড়া মহল্লা থেকে ৫/৬ জন সন্ত্রাসী ইজিবাইকযোগে হাজীপুরে যায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সাউন্ডবক্স ব্যবসায়ী মানিক দৌড়ে হাজীপুর এলাকার ভিডিও প্রোগ্রাম ব্যবসায়ী অপু দাসের বাড়ির ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা ওই বাড়ির ভেতর গিয়ে মানিককে খোঁজ করতে থাকে।
এসময় অপু দাসের ছোট ভাই শিবু দাস তাদের পরিচয় জানতে চায় এবং বাড়ির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শিবু দাসকে মারধর করে আহত করে। খবর পেয়ে শিবুর বড় ভাই অপু দাস ছুটে এসে শিবুকে মারধরের প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাত করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন আল আমিন (৪৫) ও দিবাকর দাস (৪০) নামে আরও দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু দাসকে মৃত ঘোষণা করেন। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানিয়েছেন, এই হত্যাকান্ডের ঘটনা তদন্তে নেমেছে জেলা পুলিশের একাধিক ইউনিট। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন একজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। পূর্ব বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ