নরসিংদীতে নিখোঁজের দুইদিন পর গৃহবধূ ও শিশুর মরদেহ উদ্ধার
১৬ আগস্ট ২০২০, ০৩:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে এক গৃহবধূ ও দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) দুপুরে শহরের বিলাসদী এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- নরসিংদী পৌরসভার বিলাসদী মহল্লার আল্লাহু চত্তর এলাকার মৃত মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম ও তার দেবরের দুই বছর বয়সী সন্তান হাফসা আক্তার।
পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে গৃহবধূ সেলিনা বেগম তার দেবরের দুই বছর বয়সী কন্যা হাফসা আক্তারকে সাথে নিয়ে বাসা থেকে হাটতে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুজি ও মাইকিং করে তাদের খোঁজ না পেয়ে শুক্রবার রাতেই সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।
আজ রবিবার সকালে স্থানীয়রা বিলাসদী মহল্লার রেললাইনের পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেন। পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ছাড়া প্রাথমিকভাবে কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা