নরসিংদীর মেঘনায় নৌকা ভ্রমণে মারামারি, স্কুলছাত্র নিহত
০৫ আগস্ট ২০২০, ১২:১২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌ ভ্রমণে গিয়ে দুই পক্ষের মারামারিতে অনিক মিয়া নামে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নাগরিয়াকান্দিস্থ শেখ হাসিনা সেতুর নিচে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর অনিক (১৫) সদর উপজেলার কালাইগোবিন্দপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে ও সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শহিদুল্লাহ মিয়া সপরিবারে নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।
নিহতের মামা সবুজ মিয়া জানান, ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌকা ভ্রমণে যায় অনিকসহ অন্যান্য সঙ্গীরা। ফেরার পথে অপর একটি নৌকার লোকজনের সাথে কাঁদা ছোড়াছুড়ি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। দুটি নৌকা নাগরিয়াকান্দিস্থ শেখ হাসিনা সেতুর নিচে এসে পৌছলে দুই পক্ষই লাঠিসোঠা নিয়ে মারামারি শুরু করে। এসময় মাথায় আঘাত পেয়ে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয় স্কুলছাত্র অনিক। উপস্থিত লোকজন প্রায় ৩০ মিনিট খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে আনন্দ ভ্রমণের সময় দুই নৌকার লোকজনের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইয়াসিন সরকার প্রকাশিত সেই ভিডিও তে দেখা যায় দুই পক্ষ লাঠি, বাঁশ ও কাঠ নিয়ে মারামারি করছে। সেসময় নদীতে এক কিশোরের মাথায় সজোড়ে কাঠ দিয়ে আঘাত করতে দেখা যায় এক ব্যক্তি কে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ ও পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা