নরসিংদীতে ৫ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১২ জুলাই ২০২০, ০৭:২৪ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৫ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১২ জুলাই) দুপুরে নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর পাকা ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার করিমগঞ্জ নয়াহাটি এলাকার মৃত-আঃ সালাম ভূইয়ার ছেলে মোঃ রতন ভূইয়া @ ডাকাত রতন (৪০) ও নরসিংদী সদর থানার বাদুয়ারচর কান্দাপাড়া এলাকার মৃত-ইসলাম মিয়ার ছেলে মোঃ শহীদ মিয়া (৩০)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী রতন ও শহীদ মিয়াকে আটক করা হয়। তাদের দখল থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রতন ভূঁইয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ০১টি ডাকাতি, ০১টি চুরি, ০৪টি মাদক মামলাসহ মোট ০৬ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ