নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৬ জুলাই ২০২০, ০১:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (৫ জুলাই) দিবাগত গভীর রাতে নরসিংদী সদর মডেল থানা এলাকার উত্তর বাগহাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী সদর মডেল থানা এলাকার সাটিরপাড়া মহল্লার মৃত সোনা মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪৫), অভি মিয়ার স্ত্রী ডালিয়া বেগম (২২), সিরাজ মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া (২০) ও পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে হাসান আলী ওরফে হাসুইন্না (৪৫)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, সাটিরপাড়া মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজ, ডালিয়া ও মোজাম্মেল উত্তর বাগহাটার একটি বাড়িতে (মনির মিয়ার বাড়ি) ভাড়ায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সেখানে তারা দক্ষিণ দেওড়ার হাসান আলীর কাছে গাঁজা ডেলিভারি দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক তাপস কান্তি রায় ও সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স। এসময় সেখান থেকে ০৫ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি মাদক মামলা, হাসান আলীর বিরুদ্ধে ২টি মাদক মামলা ও মোজাম্মেল এর বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা