ব্যবস্থাপকসহ ৫ জনের করোনা শনাক্ত: ইসলামী ব্যাংক নরসিংদী শাখা বন্ধ ঘোষণা
২৫ জুন ২০২০, ০৪:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ইসলামী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকসহ উর্ধতন পাঁচ কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া সংস্পর্শে আসা আরো ১৫ কর্মকর্তা-কর্মচারী হোম আইসোলেশনে থাকায় ঝুঁকি বিবেচনা করে বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী ব্যাংক নরসিংদী শাখা।
বৃহস্পতিবার দুপুর থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত নরসিংদী বাজারস্থ ব্যাংকের প্রধান শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কুইক রেসপন্স টিমের আহব্বায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহআলম মিয়া ব্যাংকটির শাখা বন্ধ ঘোষণা করেন। সেই সাথে আক্রান্ত ও সন্দেহভাজনসহ সকলের স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে সকালেই হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা বিবেচনায় ঢাকায় রেফার্ড করা হলে নেয়া সম্ভব হয়নি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জনসহ নরসিংদীতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৭১ জন রোগী। মৃত্যুবরণ করেছেন ২৭ জন।
এ পর্যন্ত পাঠানো ৬৭৮৪ জনের নমুনার মধ্যে পাওয়া ৫৯৫২ টির ফলাফলে শনাক্ত হলেন ১২৭১ জন করোনা রোগী। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত হয়েছেন ৮০২জন। প্রাতিষ্ঠানিক ২৭ জন ও হোম আইসোলেশনে রয়েছেন আরো ৪১৫ জন রোগী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা