নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

১৬ জুন ২০২০, ১২:৪২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম


নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: 

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে শ্যামল সাহা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিগেটেড নরসিংদী জেলা হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার (১৬ জুন) ভোর রাতে তার মৃত্যু হয়েছে। শ্যামল সাহা নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার বাসিন্দা এবং পাকিজা মিল এর শ্রমিক বলে জানিয়েছেন তার ছোট ভাই গোবিন্দ সাহা।

পরিবার ও জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, তিনি প্রায় ১০ থেকে ১৫ দিন যাবৎ জ্বর, ঠান্ডায় ভূগছিলেন এবং ধীরে ধীরে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন সোমবার (১৫ জুন) তাকে করোনা ডেডিগেটেড নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ভর্তি করেন। এসময় তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। সোমবার ভর্তির পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।



এই বিভাগের আরও