মাধবদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক-৩
০২ জুন ২০২০, ০৪:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে একটি মাদ্রাসার কক্ষে ডেকে নিয়ে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুন) নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতা ওই শিশুকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির পরিবার জানায়, সকালে শিশুটি বাড়ি থেকে পিতার কর্মস্থলে খাবার পৌঁছে দিয়ে ফিরছিলো। এসময় ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকায় পৌঁছলে এক যুবক শিশুটিকে মাদ্রাসার ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাকচিৎকার করলে আশপাশের লোকজন উপস্থিত হয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেয়।
পরে সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা ও এতিমখানার অস্থায়ী কেয়ারটেকার ভগীরথপুর গ্রামের শাহিনের ছেলে ইয়াসিন (১৬), স্থানীয় একটি কারখানার ইমাম নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২১) এবং ওই মাদ্রাসার হাফেজ ইমাম উদ্দিন (১৬) কে আটক করে।
মাধবদী থানার পরিদর্শক (অপারেশন) তানভীর আহমেদ জানান, সড়কের পাশের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় ইয়াসিন শিশুটিকে ঘটনাস্থলের দিকে নিয়ে যাচ্ছে। ঘটনা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। নির্যাতিতা ওই শিশুকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা