নরসিংদীতে শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু, লাশ গ্রহণ করলো না পরিবার, দাফন করলো পুলিশ
২৯ মে ২০২০, ০৫:৩৩ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যুবরণ করা ফেরদৌসী বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ পরিবারের লোকজন গ্রহণ না করায় স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) নরসিংদী পৌর কবরস্থানে কবর খোঁড়া থেকে শুরু করে ওই নারীর দাফনের ব্যবস্থা গ্রহণ করে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ থানা পুলিশের সদস্যগণ।
এর আগে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন গৃহবধূ ফেরদৌসী বেগম। ফেরদৌসী বেগম ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার খাল্লা গ্রামের মালদ্বীপ প্রবাসী আল আমিনের স্ত্রী এবং নরসিংদী শহরের শালিধা মহল্লার ভাড়াটিয়া।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ, পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বামী ১০ বছর ধরে প্রবাসে থাকায় ৫ম শ্রেণিতে পড়ুয়া এক সন্তানসহ শালিধা মহল্লার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন ওই গৃহবধূ। তিনদিন ধরে তার বমি ও খাবারে অরুচিসহ বিভিন্ন লক্ষণ দেখা দেয়। পরে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ মাথা ব্যথা ও শ্বাসকষ্ট জনিত কারণে নরসিংদী সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন ফেরদৌসি বেগম। সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। করোনায় তার মৃত্যু হয়েছে এমন ভয়ে স্বামীর পরিবার ও বাবার বাড়ির লোকজন ওই গৃহবধূর লাশ গ্রহণ করতে রাজি হননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের অবহিত করেন।
খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে নরসিংদী সদর হাসপাতাল থেকে রাতেই লাশ গ্রহণ করেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈয়দুজ্জামান। পরে শুক্রবার সকালে নরসিংদী পৌর কবরস্থানে জানাজা শেষে লাশ দাফন করে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ