আলোকবালীতে দু’পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ আহত ১০
১৮ মে ২০২০, ০৪:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন। সোমবার (১৮ মে) সকালে আলোকবালী ইউনিয়নের খোদাদিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সরকার।
আহতরা হলেন, খোদাদিলা গ্রামের হালিম মিয়ার ছেলে মাসুদ (২২), একই এলাকার মৃত লেকমান মিয়ার ছেলে রাসেল (৬০), আলোকবালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজর আলীর ছেলে আমীর হোসেন, একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাকিল, আতাবরসহ ১০ জন।
স্থানীয়রা জানান, আলোকবালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল ও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজর আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে গত রবিবার সন্ধ্যায় জয়নাল পক্ষের লোকজন নজর আলীর ছেলে আমীর হোসেন মারধোর করে। এঘটনায় সোমবার সকালে দুপক্ষের সংঘর্ষে মাসুদ ও রাসেল গুলিবিদ্ধ হয়। আর বাকিরা আহত হয়।
আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। কিছুদিন পরপরই তাদের এ সংঘর্ষ হয়।
দুপুর বারটায় নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা